আফগানদের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালের আগে নিয়মরক্ষার ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারছে না বাংলাদেশ। টেস্টের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে স্বাগতিকরা। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানদের বিপক্ষে ৫ দেখায় মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। এ ম্যাচ সামনে রেখে সাগরিকায় অনুশীলন সেরেছে টাইগাররা। এদিন নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন অধিনায়ক সাকিব। লেগস্পিনার বিপ্লব ইনজুরিতে থাকায় এ ম্যাচে একাদশে ফিরতে পারেন তাইজুল।

এদিকে নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী আফগানিস্তান। ফাইনালের আগে জয়ের ধারা বজায় রাখতে চায় রশিদ-নবীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর