অপহরণের ২৪ ঘন্টার মধ্যে স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ৯ম শ্রেণীর ছাত্রীকে (১৫) খাগড়াছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ মূল অপহরণকারী মো: অন্তর (১৮) ও সিএনজি অটোরিক্সার ড্রাইভার মো: তারেককে (২৫) আটক করেছে।

শুক্রবার বিকেলে খাগড়াছড়ি থানার সহযোগিতায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এদিকে ওই ছাত্রীর মা বিবি ফাতেমা মো: অন্তর, মো: তারেক ও মো: রিমনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করে।

ছাত্রীর মা বিবি ফাতেমা জানান, তার মেয়ে (১৫) বসুরহাট পৌরসভা মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে মাকসুদাহ স্কুল রোড থেকে অন্তর, তারেক ও রিমনসহ ৩/৪জন জোরপূর্বক সিএনজি অটোরিক্সায় তুলে কবিরহাটের দিকে নিয়ে যায়। সাথে সাথে তিনি কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করে। পুলিশ শনিবার বিকেলে খাগড়াছড়ি থানার সহযোগিতায় ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী অন্তর ও তারেককে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে করে জানান, নোয়াখালীর পুলিশ সুপার মো: আলমগীর হোসেনের নির্দেশে ২৪ ঘন্টার মধ্যে অপহরণকৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরকারীরা প্রথমে ভিকটিম স্কুলছাত্রীকে সিএনজি যোগে মাইজদী নিয়ে যায়। এরপর তারা ফেনী, রামগড় হয়ে খাগড়াছড়ি নেওয়ার পর আমরা সুকৌশলে অপহৃতাকে উদ্ধার করি। এসময় দুইজনকে আটকও করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর