আজকের মতো এলিফ্যান্ট রোডের এজাক্স ক্লাবের অভিযান স্থগিত করেছে র্যাব। আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) এই ক্লাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছে তারা।
এর আগে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে কারওয়ান বাজারের মৎসজীবী ক্লাব, এলিফ্যান্ট রোডের এজাক্স ক্লাব এবং ধানমন্ডি ক্লাব ঘিরে রাখে র্যাব।অভিযান শেষে ২৪ ঘণ্টার জন্য ধানমণ্ডি ক্লাবের বার সিলগালা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-২ এর কম্পানি কমান্ডার শাহাব উদ্দিন।
রাত দশটার দিকে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, বার বন্ধ থাকায় সেখানে অনুমোদিত সংখ্যক মদ ছিল কিনা সেটি ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যাচাই বাছাই করা হবে। অসঙ্গতি থাকলে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, কারওয়ান বাজারের মৎসজীবী ক্লাবের অভিযান স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের বিষয়টি টের পেয়ে মৎসজীবী ক্লাব থেকে সব সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বার্তাবাজার/কেএ