২৪ ঘণ্টার জন্য ধানমন্ডি ক্লাবের বার সিলগালা করেছে র্যাব-২। এর আগে ক্লাবটিতে অভিযান পরিচালনা করে র্যাব। তবে বার বন্ধ থাকায় এর ভেতরে প্রবেশ করেনি র্যাব সদস্যরা। পরবর্তীতে বারটিতে অভিযান চলবে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ধানমন্ডি ক্লাবের বারটি সিলগালা করা হয়।
অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যব-২ এর এসপি মো.শাহবুদ্দীন বলেন, ‘রাজধানীতে ক্লাবের অন্তরালে মাদক, ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে ধানমন্ডি ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাবে দু’একজন স্টাফ ছাড়া কেউ ছিল না বরটিতে।’
তিনি আরও বলেন, ‘এই ক্লাবের একটি বার রয়েছে। কিন্তু ক্লাবটি বন্ধ থাকায় রেজিস্ট্রারের সঙ্গে বারের অনুমোদন অনুযায়ী লিকারের স্টক মেলাতে পারিনি। তাই র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম ক্লাবটির বার ২৪ ঘণ্টার জন্য সিলগালা করে দিয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্লাবের লোকজনের কাছ থেকে স্টকের হিসেব নেব। রেজিস্ট্রার অনুযায়ী লিকারের স্টকের অসঙ্গতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বারের লিকারের গোডাউন বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি।’
ধানমন্ডি ক্লাবে চলমান র্যাবের অভিযান থেকে সরাসরি …………..
Gepostet von Barta Bazar am Freitag, 20. September 2019
বার্তাবাজার/ডব্লিওএস