আটকের পর যা বললেন কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি (ভিডিওসহ)

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের সভাপতি শফিকুল আলম ফিরোজসহ পাঁচজন আটক করেছে র‌্যাব। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে আসা হয় ক্লাবে। রাত ৮ টা পর্যন্ত চলে অভিযান।

ফিরোজ গ্রেপ্তারের পর বলেন, ‘‘আমি কোনো অপরাধ করিনি। কেন ধরা হলো জানি না। আমি ক্লাবে খারাপ কোনো খেলার সঙ্গে জড়িত ছিলাম না।’

ফিরোজের দাবি, তিনি এসব ক্যাসিনো খেলা বা ইয়াবা সেবনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘আমার কথা বলা নিষেধ।’ আটকে উপরের কোনো নির্দেশ ছিল এমন প্রশ্নে সফিকুল বলেন, ‘আমি জানি না। তবে আমাকে আটক দেখানো হয়েছে।’

নিজেকে নির্দোষ দাবি করে ফিরোজ বলেন, কেন আটক হলাম জানি না। কিছু তাস ছিল আমার রুমে। কোথা থেকে ইয়াবা এলো জানি না।’

ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্রের অভিযানে সেখান ক্যাসিনো পাওয়া যায়নি তবে ৩ রাউন্ড গুলিসহ পিস্তল, জুয়া খেলার সরঞ্জাম (তাস), ভিন্ন ধর্মী ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার সময় র‌্যাব-২ লে: কর্ণেল আশিক বিল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানানো হয়, অভিযানে সেখানে ক্যাসিনো পাওয়া যায়নি, তিন রাউন্ড গুলিসহ পিস্তল, জুয়া খেলার সরঞ্জাম (তাস), ভিন্ন ধর্মী ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Gepostet von Barta Bazar am Freitag, 20. September 2019

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর