অভিযান চলছে কলাবাগান ক্রীড়াচক্রে

রাজধানীর ধানমণ্ডি কলাবাগান ক্রীড়াচক্রে ক্যাসিনো থাকার অভিযোগে সেখানে অভিযান চালাচ্ছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার বিকেল থেকে এ অভিযান শুরু করে র‌্যাব-২।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয় বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলের পর থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আবার বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর