এবার কলাবাগান ক্রীড়া চক্রে র্যাবের অভিযান শুরু হচ্ছে। ক্লাবের পাশে অবস্থান নিয়ে বিপুল সংখ্যক র্যাব সদস্য। উল্লেখ্য ধারণা করা হয়ে যে ঢাকায় ক্লাবে ক্যাসিনো সংস্কৃতির সূচনা হয়েছে কলাবাগান ক্লাবের হাত ধরে প্রায় ৭/৮ বছর আগে।
এর আগে আজ দুপুরে কথিত যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে র্যাব। এর আগে গত বুধবার যুবলীগের খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, আজ রাতে ঢাকার আরো কয়েকটি ক্যাসিনো ও কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির বাসভবন তল্লাশি করা হবে।
বার্তাবাজার/কেএ