জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪ তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি জানিয়েছেন।
৮ দিনের সরকারি সফরের লক্ষ্যে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩৭ মিনিটে আবুধাবী হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে একদিনের যাত্রাবিরতির পর ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে নিউইয়র্কের পথে যাত্রা করবেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে ২৭ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
বার্তাবাজার/এএস