পটুয়াখালীর গলাচিপায় তরল সিলিকন ভর্তি ১২ টি ড্রাম উদ্ধার

পটুয়াখালীর গলাচিপার নদীতে ভেসে আসা তরল সিলিকন ভর্তি ১২ টি ড্রাম উদ্ধার করেছে গলাচিপার থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রতদিতালতলী এলাকার জেলেদের কাছ থেকে উদ্ধার করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ বলেন, বদনাতলী এলাকার জেলেদের কাছ থেকে তরল সিলিকন ভর্তি ১২ টি ড্রাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে সম্প্রতি পায়রা বন্দরের দক্ষিনে গভীর সাগরে ডুবে যাওয়া এমভি গালফ আরগো জাহাজ থেকে ড্রামগুলো জোয়ারে বিভিন্ন নদীতে ভেসে আসছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর