এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন

বনানীর এফ আর টাওয়ারের পাশের আবেদিন টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মোহাম্মদ রিবেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। আমরা বিষয়টি মনিটরিং করছি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর