তিতাস উপজেলা পরিষদ নির্বাচনের প্রর্থীদের মনোনয়ন দাখিল

কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনের আজ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন ৭জন।

তারা হলেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুমল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, বি এন পি’র মনোনীত প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বি এন পি’র সাবেক সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বি এন পি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাদেক হোসেন সরকার , পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও তিতাস উপজেলা ছাত্র লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার পারভিন,ফরিদা ইয়াসমিন ও শাকিলা পারভিন।

এদিকে নির্বাচন অফিস সুত্রে জানা যায় বি এন পি প্রার্থী সাদেক হোসেন সরকার কুমিল্লা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। ২২ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই ২৯ সেপ্টেম্বর প্রত্যাহারের শেষ দিন এবং ২১ অক্টোবর ভোট গ্রহন হবে।

উল্লেখ্য চতুর্থ ধাপের ৩১ মার্চ অনুষ্ঠিত তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে নানাহ অনিয়মের কারনে বিকাল আনুমানিক সাড়ে ৩টায় পুরো উপজেলার ৪৬ কেন্দ্রের নির্বাচন স্থগিত করেন প্রধান নির্বাচন কমিশন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর