র্অথ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপরি সহ-দপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হককে দুই বছররে কারাদন্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে ২ হাজার টাকা জরমিানা এবং অনাদায়ে আরো ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেসমিন আরা জাহান আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। পরে আসামি এনামুল হককে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয় ।
বাদী পক্ষরে আইনজীবী এপিপি এ.কে.এম হাসান ফারুক (রুমী ) জানান, এনামুল হক মিশাম এগ্রো ইন্ডাষ্ট্রজি লিমিটেড ও মিশাম ফিডস লিমিটেড কাশিয়াহাটা (কাদাই), বনবাড়ীয়া, সিরাজগঞ্জ এর মানি এন্ড ব্যাংকিং এ্যাসিস্ট্যান্ট র্কমর্কতা পদে থাকা অবস্থায় ২০১৬ সালের ১৩ই এপ্রিল চেক জালিয়াতি ও প্রতারণা করলে ঐ বছরের ২৪ই এপ্রিল ডাইরেক্টর মিলন ইসলাম খাঁন থানায় মামলা করেন। মামলা নাম্বার ৬৭/২০১৬। এই মামলায় আজ তাঁকে কারদন্ড প্রদান করা হয়।
বার্তাবাজার/এম.কে