ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাণিজ্য অনুষদের ডিনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।অনতি বিলম্বে তাদের দাবি সেনে নেয়ার আহ্বান জানানো হয় সেই বিক্ষোভ থেকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ হয়।
এতে, বামপন্থী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরও অনেকে যোগ দেন। তারা ক্যাম্পাসে মিছিল করে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।
পরে, অপরাজেয় বাংলায় সমাবেশ করে তারা। সেখানে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও কয়েকজন শিক্ষকও যোগ দেন।
নেতারা বলেন, চিরকুটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি একটি অপরাধ। তাই উপাচার্য ও সংশ্লিষ্ট ডিনের পদত্যাগ করতে হবে।
বার্তাবাজার/এএস