সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সিআই খোলা এলাকার আনোয়ারের বাড়ি থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের জোনাকি ফিলিং স্টেশনের কর্মচারী সুমনের স্ত্রী নাসরিন (২৮), শিশু নুসরাত (৬) ও খাদিজা (২)। সুমন রাতে ডিউটি শেষে সকাল ১০টার দিকে বাসায় ফিরে তাদের গলাকাটা মরদেহ পায় বলে জানা গেছে।

বিস্তারিত আসছে…

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর