“দড়ি ধরে দাও টান, খন্দকার নাসির উদ্দীন হবে খান খান “

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার নাসির উদ্দীনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে জয় বাংলার সামনে খন্দকার নাসির উদ্দীন এর কুশপুত্তোলিকা বানিয়ে গলায় দড়ি টেনে তার পদ থেকে হটানোর দৃশ্য প্রদর্শন করে সাংবাদিক সংগঠনটি। একই সাথে “দড়ি ধরে দাও টান, খন্দকার নাসির উদ্দীন হবে খান খান ” স্লোগানে বিক্ষোভ করে সাংবাদিক সংগঠনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

এ সময়ে বক্তব্য রাখেন জাককানইবি প্রেসক্লাবের সভাপতি সরকার আবদুল্লাহ তুহিন ও সাধারণ সম্পাদক নিহার সরকার অঙ্কুর এবং ওমেন পিস ক্যাফে র ফাইজা উমর তূর্ণা। তারা তাদের বক্তব্যে “অতিসত্তর বশেমুরবিপ্রবি র ভিসির পদত্যাগ স্বসম্মানে পদত্যাগ দাবি করেন এবং ফাতেমা তুজ জিনিয়া কে নির্দোষ ঘোষণা করতে হবে, আরো অন্যান্য যাদের বহিস্কার করা হয়েছিল তাদের পুনরায় বহাল করতে হবে।

‘বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্ট ফেডারেশন ‘ এর আহবানে আজ সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য বশেমুরবিপ্রবি র আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়া ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি সান’-এর প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন। ‘একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ কী হওয়া উচিত’ এমন একটি স্ট্যাটাস দেয়ার অভিযোগ তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং ইতিপূর্বে আরো পাঁচজন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর