বিভিন্ন দাবী এবং অনিয়ম নিয়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) উত্তাল৷ ঠিক তখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে নেয় সবকিছু৷
১৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকালে রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়৷
উক্ত বিজ্ঞপ্তিতে মেনে নেয়া দাবীগুলো হলো, ৬ মাসের ভিতর বঙ্গবন্ধু ম্যুরাল, শহীদ মিনার, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম ও স্টুডেন্ট কমনরুম এর নির্মান কাজ শুরু হবে৷ আবাসিক হলে প্রতি সীটের ভাড়া ১৫০ টাকা এবং গনরুমের সীট ভাড়া ৫০ টাকা করা হবে৷ ভর্তি ফি সর্বমোট ১৪,০০০ টাকা এবং সেমিস্টার ফি ২০০০ টাকা করা হবে৷ বিভাগ উন্নয়ন ফি বাদ দেয়া হবে৷ সাধারন শিক্ষার্থীদের বাক স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হবে এবং ক্ষমার অযোগ্য অপরাধ ছাড়া বহিস্কার করা হবে না৷ সাধারন শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে অপমান করা যাবে না৷ শিক্ষার্থীদের প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ কোনো শিক্ষার্থীর একাডেমিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবেনা এবং ঐ শিক্ষককে আইনের আওতায় আনা হবে৷
বিশ্ববিদ্যালয়ের বিশুদ্ধপানি সরবরাহ ১মাসের মধ্যে নিশ্চিত করা হবে৷ ভর্তি হওয়ার ১০ বছরের মধ্যে কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের হওয়ার নোটিশ দেয়া হবে না৷ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা ভবন হবে৷ ফেইসবুক স্টাটাস ও কমেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে না ৷ প্রতি সেমিস্টারে বাস ভাড়া ৩০০ টাকা করা হবে৷ সর্বোপরি আন্দোলনকে কেন্দ্র করে কোনো বহিস্কার করা হবে না৷
বার্তাবাজার/কে.জে.পি