ছাত্রদলের কাউন্সিল: সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

নানা আলোচনা ও জল্পনা কল্পনার পর অবশেষে অনুষ্ঠিত হল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

জানা গেছে, কাউন্সিলরদের মোট ৫৩৩ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৮১টি।

এর মধ্যে ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রাবণ পেয়েছেন ১৭৮।
অন্যদিকে, ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির পেয়েছেন ৭৮।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। আর সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদীতে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর