দেড় লাখ টাকার বিনিময়ে কন্যা শিশু ধর্ষকের সাথে পিতার আপোষ! সম্প্রতি গোপনে ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ সময় ধর্ষিতার বাবাকে বলতে দেখা যায় – স্থানীয় কিছু প্রভাবশালী লোকের সমন্বয়ে ধর্ষকের সাথে তার মধ্যস্থতা হয়। তার মেয়ের হাতেই দেড় লাখ টাকা তুলে দেয়া হয়।
স্থানীয় সাংবাদিকের করা উক্ত ভিডিও থেকে আরো জানা যায় – ভোলা জেলার দৌলতখান উপজলার চরখলিফা ইউনিয়নের দিদারউল্লাহ ৫নং ওয়ার্ডে ৬ষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনা ধামচাপা দিতে স্থানীয় ইউপি সদস্য মনিরের সহযোগিতায় মিমাংসার আয়োজন করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল।
এ সময় ভোলার পুলিশ সুপার সরকার কাওসারের প্রতি সদয় দৃষ্টির অনুরোধ জানাতে ও দেখা যায়।
তাছাড়া আরো একটি ভিডিও তে দেখা যায় – কয়েকদিন আগে ও ধর্ষিতার পিতা কামাল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুবিচার চেয়ে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন।
ভিডিও….
দেড় লাখ টাকার বিনিময়ে কন্যাশিশুর ধর্ষকের সাথে পিতার আপোষ!
Gepostet von Barta Bazar am Mittwoch, 18. September 2019