সাবেক সেনা সদস্যের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনরি বড়দল গ্রামের অবসর প্রাপ্ত এক সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করা হয়েছে বলে অভযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার বড়দল ইউনয়িনের গোয়ালডাঙ্গা গ্রামের মৃত তাবারক আলীর ছেলে ভুক্তভোগী অবসর প্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রতিদিনের ন্যায় গত ৩১/০৮/২০১৯ তারখে আমার শিশু পুত্র মুজায়িদুর রহমানকে চাম্পাখালী সরকার প্রাথমিক বিদ্যালয়ের গেটের মধ্যে ঢুকিয়ে দেয়।

এরপর গেটের বাইরে আসার পর আমার পুত্রের কান্নার আওয়াজ শুনতে পেয়ে পুনরায় বিদ্যালয়ে প্রবেশ করে দেখতে পাই গোয়ালডাঙ্গা গ্রামের ইস্রাফিল সরদারের পুত্র আলবাদ আমার পুত্রকে মারপটি করছে।

আমি এ সময় তাদের দুইজনকে আলাদা করে দেই এবং আমার পুত্রকে নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গেলে তিনি বিদ্যালয়ে না থাকায় দ্বিতীয় তলায় রুবিয়া নামের এক শিক্ষাকার কাছে নিয়ে যায়। ওই শিক্ষাকাকে বলে সামান্য এই টুকু সময় আপনারা আমাদের সন্তানদের নিরিপত্তা দিতে পারেন না এই বলে আমে বিদ্যালয় থেকে চলে আসে।

কিন্তু সেখানে ইস্রাফিলের পুত্রকে মারপটি, বকাঝকা বা ওই শিক্ষিকার সাথে কোন ধরনের অশালীন আচারণ এবং ছাত্র-ছাত্রীদের সামনে তাকে হেয়প্রতিপন্ন করার মতো কোন ঘটনাই ঘটেনি। অথচ এর দুইদিন পরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিক আব্দুল রহিমের কুপরামর্শে পত্র পত্রকিয় মিথ্যা, ভিত্তিহিন তথ্য দিয়ে

ইস্রাফিলের স্ত্রী জোছনা খাতুন একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন এবং আমার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় উক্ত প্রধান শিক্ষিক সময় মতে বিদ্যালয়েও আসেন না। দুপুরের দিকে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান।

তারা নাকি অনেক প্রভাবশালীদের সাথে উঠাবসা রয়েছে সে কারণে তিনি কাউকে তোয়াক্কা করেননা। ইতিপূর্বে দায়িত্ব অবহেলার কারণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে প্রাথমিকভাবে সতর্ক করে দিলেও আবারো তিনি একই কাজ শুরু করেছেন।

তিনি আরো বলেন, আমি তাকে সঠিক সময় বিদ্যালয়ে আসার কথা বলায় তিনি আমার প্রতি ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধ মিথ্যা ষড়যন্র ও হয়রানি মূলক অভিযোগ দায়ের করিয়াছেন। এমতাবস্থায় তিনি (মিজানের) উক্ত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা সহ মিথ্যা ষড়যন্র ও হয়রানির হাত থেকে রক্ষা পেতে সংশ্লষ্টি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর