বাকৃবিতে পরিবেশ বান্ধব জৈব সার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে পরিবেশ বান্ধব জৈব সার ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে বাকৃবির পশুপালন অনুষদের সম্মেলণ কক্ষে কর্মশালাটির আয়োজন করা হয়।

কর্মশালার মূল বক্তব্য উপস্থাপনায় পশুপালন অনুষদের অধ্যাপক ড. এ. কে. এম. আহসান কবীর বলেন, গবাদিপশুর বর্জ্যে অধিক পরিমান অ্যামোনিয়া এবং ক্ষতিকর প্যাথোজেন বহন করে যা জমিতে সরাসরি মেশালে অতিরিক্ত পরিমান অ্যামোনিয়া ফসলের ক্ষতি সাধন করে।

কিন্তু বিযোজিত গবাদিপশুর বর্জ্য ব্যবহারে তা জমির মাটির স্বাস্থ্য ভালো করে। এছাড়াও গবাদিপশুর বর্জ্য ফসলের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরিনের একটি ভালো উৎস। আমরা যদি এর সঠিক ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমাদের দেশের জন্য তা সুফল বয়ে নিয়ে আসবে।

ডিপ বেডেড প্যক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে গবাদিপশুর বর্জ্য বিযোজিত করতে পারি এবং নিউট্রিয়েন্টগুলো আমরা মাটিতে ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে পারি। পরিবেশের কোনো ক্ষতি না করেই স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ডিপ বেডেড প্যক সিস্টেমের মাধ্যমে আমরা জৈব সার প্রস্তুত করে জমিতে দিলে জমির অর্গানিক ম্যাটার বৃদ্ধি পাবে।

ফলে আমাদের বেশি পরিমান রাসয়নিক সার ব্যবহার করতে হবে না। ডিপ বেডেড প্যক সিস্টেম পরিবেশ বান্ধব কারণ এতে করে গবাদিপশুর বর্জ্যে উৎপাদিত গ্রীনহাইজ গ্যাস এবং দুর্গন্ধ থেকে পরিবেশকে মুক্ত রাখবে এবং পশুপালন ও নিরাপদ খাদ্য উৎপাদনে তা বিশেষ ভূমিকা রাখবে।

কর্মশালায় বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম ও পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার ড. আকন্দ মো. রফিকুল ইসলাম। এছাড়াও বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর