টাঙ্গাইলে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩ মাদক পাচারকারী

বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে অভিনব কায়দায় বহনকৃত ৬৬৫ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা গোয়েন্দা পুলিশ।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) জানায় বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ আমির খসরুর নের্তৃত্বে অফিসার ইনচার্জ ডিবি (দক্ষিন) শ্যামল কুমার দত্ত (পিপিএম), এবং সঙ্গীয় অফিসার ফোর্স এসআই/মোঃ বিল্লাল হোসেন ভূইয়া, এসআই/মোঃ আলমগীর কবির, এএসআই/মোঃ মঞ্জুরুল ইসলাম, কং/৩০৭ আব্দুল্লাহ আল মাহফুজ, কং/১৭৪ মোঃ তাজুল ইসলাম, কং/১৬৪৯ মোঃ আঃ ছামাদ, সর্ব ডিবি (দক্ষিণ), নারী কং/১৩১৪ শিখা আক্তার, নারী কং/৩৫৪ রিক্তা উভয় ডিবি (উত্তর) বিশেষ অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন রেলষ্টেশন গেইট সংলগ্ন মোঃ সবুর মিয়ার চায়ের দোকানের সামনের এলাকা হইতে লাগেজ ট্রলি ও ব্যাগ এর মধ্যে অভিনব কায়দায় বহনকৃত আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরী ৬৬৫ বোতল ফেনসিডিল সহ ০৩ জন আসামী গ্রেপ্তার করেন।

ধৃত আসামীদেরকে ডিবি পুলিশ হেফাজতে রাখা হইয়াছে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের বিষয়ে বিশেষ অভিযান অব্যাহত আছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর