শেরপুরে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার-৬

শেরপুর পৌর এলাকা, শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুরের জেলা গোয়েন্দা ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ সহযোগীকে গ্রেফতার করেছে।

ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- শেরপুর পৌরসভার নবীনগর পানাইত্তাপাড়ার শুকুর আলীর ছেলে মোঃ জনি মিয়া (২০), নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্দারুপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আজফার ইলাহী ওরফে আজহার (২৬), শ্রীবরদী উপজেলার দহেরপাড় গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ (২৮), ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের সৈয়দুজ্জামানের ছেলে আবু বক্কর (২৪), শ্রীবরদী উপজেলার চাউলিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) ও সহযোগী শেরপুর সদর উপজেলার ধলাকান্দা মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ মাসুদ রানা (৩০)।

জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান এর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা, এএসআই ইউসুফ ও সফিকুল সঙ্গীয় ফোর্সসহ শেরপুর পৌর শহরের পানাইত্তাপাড়া থেকে মোঃ জনি মিয়াকে ৫ গ্রাম হেরোইন, শ্রীবরদী উপজেলার দহেরপাড় থেকে আবুল কালাম আজাদকে ২০০ গ্রাম গাঁজা, ঝিনাইগাতী পাইকুড়া এলাকা থেকে মোঃ আবু বক্করকে ১০০ গ্রাম গাঁজা, শ্রীবরদী উপজেলার চাউলিয়া গ্রাম থেকে মোঃ আব্দুল্লাহকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে।

অপরদিকে জেলা গোয়েন্দা ডিবির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ও সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্দারুপাড়া গ্রামে মঙ্গলবার বিকেল ৪টায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আজফার ইলাহী ওরফে আজহার ও তার সহযোগী মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে।

এসময় আজফার ইলাহী ওরফে আজহারের দেহ তল্লাশী চালিয়ে তার প্যান্টের পকেটে লুকানো ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এব্যাপারে জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, ধৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিভিন্ন পরিমানে হেরোইন, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নামে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। ১৮ সেপ্টেম্বর দুপুরে ধৃতমাদক ব্যবসায়ীদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর