চট্রগ্রামে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা এবং ল্যাপটপ হারানোর ঘটনায় নিবাচন কমিশনের এক পিয়নসহ গ্রেপ্তার তিন জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এর মধ্যে জয়নালকে তিন দিন এবং তার দুই সহযোগী বিজয় দাশ ও তার বোন সীমা দাশকে একদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন জানিয়েছেন।
কাজী শাহাবুদ্দিন গণমাধ্যমকে বলেন, মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের তিন জনকে আদালতে হাজির করে সাতদিনে হেফাজতের নেওয়ার আবেদন জানান।
সোমবার রাতে জয়নাল আবেদিন ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশে দেয় চট্টগ্রাম জেলা নিবার্চন অফিস।
পরদিন ভোরে ডবলমুরিং থানা নিবার্চন কমর্কতা পল্লবী চাকমা বাদি হয়ে পাঁচজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা করেন।
বার্তাবাজার/ডব্লিওএস