নোয়াখালীতে কিডনী ডায়ালাইসিস ইউনিটের এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ইউনিটের এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সকালে কিডনী বিভাগ, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও ডায়ালাইসিস ইউনিটের যৌথ আয়োজনে হাসপাতালের ৪র্থ তলায় নতুন ভবনে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল, হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ খলিল উল্ল্যাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের(স্বাচিপ) নোয়াখালী জেলার সাধারন সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এর কিডনী বিভাগের প্রধান ও জেলা স্বাচিপের সভাপতি ডাঃ ফজলে এলাহী খাঁন।

গত এক বছরে এই কিডনী ডায়ালাইসিস থেকে ৭৮২৭ বার ডায়ালাইসিস হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর