যশোর বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২৪৪ বোতল ফেনসিডিল সহ আলমগীর হোসেন (৩০ )নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বুধবার(১৮ সেপ্টেম্বর)সকাল ৮টার সময় তাকে বিজিবি আটক করেন।আটককৃত ব্যক্তির বাড়ি শার্শাথানাধীন শ্যামলা গাছী গ্রাম।২১ বিজিবি ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, দৌলতপুরর ক্যাম্পের নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন এর টহল দল কতৃক দৌলতপুর মাঠের মধ্য হতে আলমগীর হোসেনকে ফেনসিডিল সহ আটক করে।তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি