মুসলিম পরিচয়ে স্কুলছাত্রীকে বিয়ে করলেন হিন্দু ব্যাংক কর্মকর্তা

মুসলমান পরিচয় দিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলানোর পর বিয়ে করেন পিরোজপুরে এক ব্যাংক কর্মকর্তা।এরপর মেয়ের অভিযোগের ভিত্তিতে সেই প্রতারক ব্যাঙ্কারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিরোজপুর পৌর এলাকার ইয়াছিনের পুল এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যাংক কর্মকর্তার নাম বাদল কুমার রায়। ২৭ বছর বয়সী বাদল হুলারহাট এলাকার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। তিনি জেলার সদর উপজেলার পাড়েরহাট এলাকার বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের ছেলে।

পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, গতকাল প্রতারক ওই যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

ভুক্তভোগী স্কুলছাত্রী উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

ওই ছাত্রী জানায়, রূপালী ব্যাংক কর্মকর্তা বাদল নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এক বছর আগে তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। বাদল তার নাম জানান বাদল শেখ। এক বছরের সম্পর্কের পর তিন দিন আগে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর ওই ছাত্রী জানতে পারেন বাদল মুসলমান নয়। পরে বিষয়টি জানালে স্থানীয়রা বাদলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আটক ব্যাংক কর্মকর্তা বাদল থানা হাজতে রয়েছে। এ ব্যাপারে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে মামলা নেওয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর