মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশ সুপারের ব্রিফিং সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর সার্বিক ব্যক্তি নিরাপত্তা ও আইন-শৃংখলা রক্ষার্থে জেলা পুলিশ ঢাকা কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সর্ম্পকে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে এই ব্রিফিং প্রদান করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম (সেবা) পিপিএম।
প্রসঙ্গত, আগামীকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে মেমোরিয়াল স্পেশালাইজ্ড হাসপাতাল এন্ড নার্সিং কলেজের এক অনুষ্ঠানে যোগদান করবেন।
ব্রিফিং প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সাঈদুর রহমান, ঢাকা শিল্পাঞ্চলের পুলিশ সুপার সানা শামিনুর রহমান শামীম, সহকারী পুলিশ সুপার (শিল্পাঞ্চল) তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার সহ বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস