বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান এলাকায় এগার জন ডেঙ্গু সনাক্ত হওয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় গাড়ীদহ ইউনিয়নের চন্ডিজান কমিউনিটি ক্লিনিক ও গাড়িদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী পরিদর্শক তহমিনা আক্তার, সিনিয়র স্টাফ নার্স গোলাম মর্তুজা, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফজাল হোসেন মারুফ, স্বাস্থ্য পরিদর্শক এহতেশামুল হক, শশাংক রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আল মাহমুদ, কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার শিল্পি খাতুন, ইউপি সদস্য মোছাঃ হেলেনা খাতুন, ইউপি সচিব সাজেদুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি লিয়াকত আলী সেখ এলাকা পরিদর্শন শেষে এক আলোচনায় বলেন- নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ আমাদের নিজ নিজ বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, ফুলের টব পরিষ্কার-পরিচ্ছতা রাখতে হবে। ডেঙ্গু কোন আতঙ্ক নয়, ডেঙ্গু নিধনে জনসচেতনতাই যথেষ্ট। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সকলের নিজস্ব উদ্যোগে বাড়ির আঙ্গিনাসহ ব্যবসা প্রতিষ্ঠান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান। তিনি আরো বলেন, আজ যদি বাড়ি ঘর, বাগান, আঙ্গিনা, আশেপাশের এলাকা পরিস্কার থাকতো তাহলে ডেঙ্গু ছড়িয়ে পড়তোনা এবং এগার জনের ডেঙ্গু রোগ হত না। তাই আমরা সচেতন হই।