গোপালগঞ্জ জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় একমাত্র মানব সেবামূলক সংগঠন আমরা সবাই পরোপকারী (আসপ)- এর টুঙ্গিপাড়া উপজেলা শাখা আহবায়ক কমিটি বৃক্ষরোপণ করে তাদের আহবায়ক কমিটির শুভ সূচনা করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের বাগানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাকিব হাসান তরফদার আমরা সবাই পরোপকারী (আসপ) এর টুঙ্গিপাড়া উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি রাধাচূড়া গাছ রোপন করে এ আহবায়ক কমিটির উদ্বোধন করেন।
পরে ফলদ, বনজ, ঔষধি ও ভেষজ সহ সাতটি বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।
টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কমরেড মেহেদী হাসান এবং উপজেলা বন বিভাগের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সবাই পরোপকারী (আসপ) এর টুঙ্গিপাড়া উপজেলার নবগঠিত আহবায়ক, সদস্য সচিব, যুগ্ন আহবায়কগণ সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি