নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শেখ রাসেল আন্তঃ প্রাথমিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার চরফকিরা ইউপির উত্তর চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এসো যুক্তির মিছিলে নিজেকে শানিত করি এ স্লোগানে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করনে শিক্ষার্থীদের ভূমিকাই বেশি” শিরোনামে দুই দল পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করে। তুমুল প্রতিযোগিতার মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতায় জয় পায়, পক্ষ দল দক্ষিন পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পক্ষ দলের দলনেতা মেহেনাজ সুলতানা আনিসা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়। তাঁর দলের অন্যান্য সদস্যরা হলেন, মাহবুবা আজম মুন,ফেরদৌসি আক্তার,। বিপক্ষ দলের বিতার্কিকেরা হলেন, বিবি খাদিজা দলনেতা, আয়েশা আক্তার, জান্নাতুল মাওয়া।
বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন, আবদুল্লাহ আল আমিন। বিচারকেরা হলেন, উম্মেকুলছুম সাথী, মুহাম্মদ জাফর ইকবাল, মো.নুরুল ইসলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মোতালেব বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শেখ রাসেল’র নিমর্ম ইতিহাস জানবে এবং অন্যের প্রতি সহনশীল এবং যুক্তিবাদী হিসেবে গড়ে উঠবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চার গুরুত্ব অনেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এবিএম নুরেজ্জমান, এ্যালামনাই এসোসিয়েশন সদস্য আবদুল মোতালেব পিংকন, সাস্কৃতিক ব্যক্তিত্ব জহির উদ্দিন পাটোয়ারী প্রমূখ।
বার্তাবাজার/কে.জে.পি