ভিডিও নিয়ে যা বললেন মেহজাবিন চৌধুরী

বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সোমবার রাতে ১মিনিট ২০ সেকেন্ড এর একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।সেই ভিডিও নিয়ে অনেক বিভ্রতকর পরিস্থিতে আছেন তিনি।

তিনি তার অফিশিয়াল ফ্যান পেইজ এ সকলের উদ্দ্যেশে বলেন কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না। আমি ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছি।’

নেটিজেনরা বলেছেন, এটি মেহজাবিনের ভিডিও বা ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তাকে মেহজাবিনের মতো দেখতে। আর ১মিনিট ২০ সেকেন্ডের এ ভিডিওতে বেশ বিব্রত অবস্থায় পড়েছেন এ অভিনেত্রী। তাই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি বিশ্বাস না করতে অনুরোধ করেছেন তিনি।

২০০৯ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মধ্যদিয়ে শুরু হয় মেহজাবিনের শোবিজে পথচলা। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন র্শকের মনে। পাশাপাশি আস্থার অভিনেত্রী হয়ে উঠেছেন পরিচালকরে কাছেও।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর