স্বামী বাড়িতে নাই, গৃহবধূকে বেঁধে ধর্ষণ

নেত্রকোণার মোহনগঞ্জে এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগের পর পরই অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষকের নাম খাইরুল ইসলাম ওরফে হাইরুল (৩৬)।তিনি মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের করাচাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় অভিযোগের প্রেক্ষিতে এই দুইজনকে আটক করে পুলিশ।

মোহনগঞ্জ থানার ওসি মো: শওকত আলী বলেন, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে হাইরুল গভীর রাতে তার বসতঘরে ঢুকে কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলে। এ সময় চাকু দেখিয়ে মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে জোড় পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় তার আর্তচিৎকারে আশপাশের লোকজন আসতে থাকলে হাইরুল পালিয়ে যায়।

ওসি আরো জানান, অভিযান চালিয়ে হাইরুলকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর