নৌকাডুবিতে কলেজছাত্রী নিঁখোজের পর প্রায় দীর্ঘ ২৮ ঘন্টা পর বিকাল ৬ ঘটিকায় নিখোঁজ নিলিমা লস্করের লাশ উদ্ধার করা হয়। নৌকা ডুবির ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে সাফর্তা রাজাপুর উয়ার্শী নদীর বাকে লাশটি ভেসে উঠে। পরে এলাকাবাসি লাশটি উদ্ধার করে।
নিহত নিলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলমগীর লস্করের মেয়ে।
উল্লেখ্য যে, গতকাল রোববার দুপুর দুইটার দিকে কলেজ ছুটির পর ছাত্র-ছাত্রীরা ছোট একটি খেয়া নৌকা যোগে নদী পার হচ্ছিল। নৌকায় অতিরিক্ত ছাত্র-ছাত্রী ও সাধারন লোকজন উঠায় মাঝ নদীতে এসে নৌকা ডুবে যায়। আহত অবস্থায় অনেকেই সাতার কেটে তীরে উঠতে পারলেও কলেজের প্রথম বর্ষের ছাত্রী নিলিমা আক্তার (১৭) নিখোঁজ হয়। তার পিতার নাম আলম লস্কর, গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মজদই গ্রামে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে নতুন কহেলা কলেজের অধ্যক্ষের কাছে বুঝিয়ে দিয়ে আসে।
নতুন কহেলা কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন মোঃ ফারুক বলেন, লাশ আমরা পেয়েছি। রাত ৯টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/ডব্লিওএস