চলন্ত ট্রেনের নিচে মেয়েসহ মায়ের আত্মহত্যা

নীলফামারী সদরের দারোয়ানী রেলস্টেশনে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চিলাহাটি গামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে টুলটুলি আকতার (২৩) ও মেয়ে বৃষ্টি আক্তারকে (৩) কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

নিহত টুলটুলি নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী ধনীপাড়া গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।

নিহতের বড় ভাই দুলাল হোসেন বলেন, রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আজ সকালে আমার ভাগনি বৃষ্টিকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্বহত্যা করে।

সোনারায় ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এ আত্মহত্যার কারন হতে পারে। এ ঘটনায় ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর