পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল দেড় মাসের একটি শিশু

চট্টগ্রামের সার্কিট হাউসের সীমানার ভেতরে ৪৫ দিন বয়সী এক শিশুকে ফেলে রেখে গেছে কে বা কারা। এরপর শিশুটিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে চট্টগ্রামের সার্কিট হাউসের পাশে শিশুটিকে পাওয়া যায়।

পুলিশ জানায়, দুপুর একটার দিকে সার্কিট হাউসের পাশের ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় এক পথচারী কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি সার্কিট হাউসের গেইটে দায়িত্বরত পুলিশেরও নজরে আসে।

এরপর পথচারী এবং পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পুলিশ সদস্য নায়েক দেব রঞ্জন চাকমা।

শিশুটির বয়স ৪৫ দিন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে।

এদিকে দুপুরে এক দম্পতি মেডিকেলে গিয়ে শিশুটির পিতামাতা দাবি করলেও তাদেরকে প্রমাণ উপস্থাপন করতে বলেছে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর