ভোমরা স্থলবন্দরে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ১ হাজার ১৮৬ কোটি ৬৭ লাখ টাকা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই-জুন পর্যন্ত বারো মাস ১ হাজার ১৮৬ কঝটি ৬৭ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

১৯৯৬ সাল ভোমরা স্থলবন্দরে যাত্রা শুরুর পর থেকে চলতি অর্থবছরে এটাই সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ভোমরা কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-জুন মাস পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ১৮৬ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৭২ কোটি ৪ লাখ, আগষ্টে ৯২ কোটি ৮৮ লাখ, সেপ্টেম্বর ৬৭ কোটি ৭১ লাখ, অক্টোবর ৯১ কোটি ৯৫ লাখ, নভেম্বর ১২০ কোটি ৪৩ লাখ, ডিসেম্বর ১১৪ কোটি ৫৮ লাখ, জানুয়ারীতে ১৩৩ কোটি ৮০ লাখ, ফেব্রুয়ারীতে ১৫১ কোটি ৮৬ লাখ, মার্চ ১৪২ কোটি ৭৩ লাখ, এপ্রিল ৯৯ কোটি ৬৩ লাখ, মে মাসে ৫৬ কোটি ৪৯ লাখ এবং জুনে ৪২ কোটি ২৮ লাখ টাকা। যা গত অর্থবছরের তুলনায় ১৫৩ কোটি ৬৭ লাখ টাকা বেশি।

গত ২০১৮-১৯ অর্থ বছরে এ বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ৩৩ কোটি টাকা। তবে, এসময় আদায় হয়েছে ১ হাজার ৩২ কোটি ৮০ লাখ টাকা।

এদিকে, চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা সামনে রেখে গত দুই মাসে রাজস্ব আদায় হয়েছে ১০১ কোটি ৬৭ লাখ টাকা। তবে দুই মাসের লক্ষ্য মাত্রার চেয়ে ৬৩ কোটি ২৫ লাখ টাকা ঘাটতি রয়েছে। সুত্রটি আরো জানায়, চলতি অর্থবছরের জুলাই-আগষ্ট মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১৬৪ কোটি ৯২ লাখ টাকা। সেখানে অর্জিত হয়েছে ১০১ কোটি ৬৭ লাখ টাকা। এখনও ঘাটতি রয়েছে ৬৩ কোটি ২৫ লাখ টাকা।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী এসোসিয়শনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বন্দরটি শুরুর পর থেকে চলতি অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে এখানকার ব্যবসায়ীরা যদি নির্ধারিত সকল পন্য আমদানির সুযোগ পায় তাহলে এই লক্ষ্য মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশা করেছেন তিনি।

ভোমরা শুল্ক স্টেশনের নবাগত সহকারী কমিশনার প্রনয় চাকমা জানান, পন্য আমদানি-রপ্তানি ভালো হলে আশা করা যাচ্ছে রাজস্ব আদায়ের লক্ষ্য মাত্রা অর্জিত হবে। তিনি আরো জানান, গত দুই মাসের ঘাটতি কাটিয়ছ উঠে যাতে উল্লেখযোগ্য হারে রাজস্ব অর্জন হয় সে জন্য সর্বাত্মক ভাবে চেষ্টা করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর