শোভনকে নিয়ে কোটা সংস্কার নেতা মামুনের আবেগঘন স্ট্যাটাস

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদককে বিভিন্ন অনিয়মের অভিযোগে সরিয়ে দেয়ার পর তাদের নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।ঠিক এমন সময় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোয়ানুলহক শোভনকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের এক নেতা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্বাবিদ্যালয়ের মেধাবী ছাত্র হাসান আল মামুন।কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগের বৈরী সম্পর্ক থাকা সত্বেও শোভনের প্রশংসা করেছেন মামুন। ইতিমধ্যে তার সেই স্ট্যাটাসটি বেশ ভাইরাল হয়েছে।

বার্তাবাজারের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘শোভন, রাব্বানী ভাইদের কমিটি হওয়ার আগের ঘটনা, কমিটিতে শোভন ভাই আসবে এমন গুঞ্জন চলছিলো। শোভন ভাই নতুন করে হলে উঠলেন ৩১৩ নাম্বার রুমে, আর আমি দীর্ঘদিন ধরে ৩১৪ নাম্বার রুমে থাকি। তখন আমার মাস্টার্স রানিং। শোভন ভাইয়ের একজন কর্মী গিয়ে শোভন ভাইকে বললো ভাই, কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক মামুন তো আপনার পাশের রুমে থাকে। আপনি বললে ওকে আর হলে আসতে দিবো না!

শোভন ভাইয়ের উত্তর, মুহসিন হল কি তোর/ তোমার বাপের? মামুন এই হলের শিক্ষার্থী, সে অবশ্যই হলে আসবে এবং রুমে থাকবে।

কথাটা আমার কানে আসার পর থেকে শ্রদ্ধা থেকে কোনোদিন উনার চোখের দিকে তাকাই নি। আমি ব্যক্তি শোভন ভাইকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি, ছাত্রলীগের সভাপতি হিসেবে না। ভালো থাকুন ভাই।’

সাথে আরো একটি গুরুত্বপূর্ণ লেখা লিখেন মামুন।কারণ তাদের নেতাদের নিয়ে অনেকে আবার রাজনীতি করে থাকে। সে ব্যাপারেও সতর্ক করেন তিনি।

মামুন বলেন, ‘এটা কোনো রাজনৈতিক পোস্ট না, দয়া করে এখানে কেউ রাজনীতি খুঁজতে আসবেন না।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর