বাঁচতে চায় মেধাবী ছাত্রী রুপালী

হালুয়াঘাট মহিলা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী রুপালী আক্তার (১৮)। বন্ধুরা যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় অতিক্রম করছে তখন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। ক্যান্সারে আক্রান্ত রুপালীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে নিঃস্ব তার পরিবার। তাই তাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে বড় অংকের আর্থিক সাহায্যে প্রয়োজন।

রুপালী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আকনপাড়া গ্রামের দরিদ্র ঠেলা চালক ইসামুদ্দিনের মেয়ে।

রুপালীর পিতা ইসামুদ্দিন বলেন, রুপালী গত কয়েক দিন যাবৎ ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সম্প্রতি ডাক্তাররা জানায়, সে কোলন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার খরচ ব্যয়বহুল। যা বহন করা আমার পক্ষে একেবারেই অসম্ভব।

ডাক্তাররা জানায়, চিকিৎসার ব্যয় প্রায় ১৩ লক্ষ টাকা। আমি ঠেলা চালিয়ে যে অর্থ উপার্জন করি তা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়।

তিনি আরও বলেন, আমার দুই ছেলে দুই মেয়ের মধ্যে রুপালী দ্বিতীয়। আমার মেয়ে যেন পৃথিবীতে বেচেঁ থাকতে পারে তার জন্য সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আকুতি জানাচ্ছি।

রুপালীর সহপাঠীরা বলেন, রুপালী মেধাবী ছাত্রী। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন যা তার পরিবারের বহন করা একেবারেই অসম্ভব। আমরা তার চিকিৎসার খরচ যোগাতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।

ক্যান্সার আক্রান্ত রুপালী, জীবন বাঁচাতে দেশের সামর্থবান, দানবীর, বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ওসহপাঠীরা। সাহায্য পাঠানোর ঠিকানা: (মা চম্পা বেগম) বাংলাদেশ কৃষি ব্যাংক, হালুয়াঘাট শাখার সঞ্চয়ী হিসাব নং: ২০৩৫১, যোগাযোগের নাম্বার: ০১৮৫১৫৫৭২২৪।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর