অনলাইনে চাকরি খুঁছিলেন তরুণী। তাকে চাকরির অফার দেয়া হয়। ভাইভা বোর্ডে হাজির হওয়ার জন্য একটি ঠিকানাও দেয়া হয়। কিন্তু ওই ঠিকানায় গিয়ে যৌন হয়রানির শিকার হন তরুণ।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী তরুণী বিস্তারিত জানিয়েছে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। দুবাইভিত্তিক গণমাধ্যম গাল্ফনিউজের খবরে বলা হয়েছে, ওই তরুণীর অভিযোগের ভিক্তিতে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।
ওই তরুণী জানিয়েছেন, একটি রিয়েল স্টেট কোম্পানিতে তাকে চাকরি দেয়ার কথা বলা হয়। ভাইভার জন্য তিনি যখন নির্দিষ্ট ঠিকানায় যান দেখতে পান সেটি একটি বাড়ি। ভিতরে ঢুকলে এক ব্যক্তি তার ভাইভা নেয়ার জন্য বসেন। তিনি তার সামনে মদপান করতে শুরু করেন। এক পর্যায়ে তাকে যৌন হয়রানির চেষ্টা করেন।
ওই তরুণী জানান, তখন আমি কোনোভাবে ওই বিল্ডিংয়ের বাথরুমে ঢুকি। সেখান থেকে আমি পুলিশকে বিষয়টি জানাই। পুলিশ এসে আমাকে উদ্ধার করে।
বার্তাবাজার/কেএ