জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন ফুটপাতে পথচারীদের চলাচল নিশ্চিত করতে রিক্সা গেরেজ-চা দোকান বসানো নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটটি খুলে দিল। এসময় লেগুনা স্ট্যান্ডও উচ্ছেদ করেছে তারা।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর ১৯) রাতে জবি প্রক্টর বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাধারণ শিক্ষার্থীরা সকাল সাড়ে ১১টায় গেটটি খোলে স্ট্যান্ডটি উচ্ছেদ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.মোস্তফা কামাল বলেন, আমরা বেশ কয়েকদিন থেকেই ফুটপাত থেকে রিক্সা-গেরেজ সড়ানো ও চা দোকান বসাতে নিষেধ করেছিলাম। ইতোমধ্যে আমরা সড়িয়ে ফেলেছি। ফুটপাতে রিক্সা রাখলে ও দোকান বসালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
দ্বিতীয় গেটের লেগুনা স্ট্যান্ডের বিষয়ে জানতে চাইলে জবি উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বার্তা বাজারকে বলেন, লেগুনা স্ট্যান্ডের কারণে পরিবেশেকে বিঘ্নিত করে। স্ট্যান্ড সড়ানোর জন্য পুলিশকে বলেছি আশা করি তারাই ব্যবস্থা নিবেন। দখলমুক্ত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ তাই তাদেরকেই দেখতে হবে।
বার্তাবাজার/ডব্লিওএস