শেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে ৩ টায় ঝিনাইগাতী উপজেলা একাদশ বনাম নালিতাবাড়ী উপজেলা একাদশ’র মধ্যে ফুটবল খেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে। উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, নালিতাবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান, নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু, শেরপুর পৌর সভার প্যানেল মেয়র-১ আতিউর রহমান মিতুল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হিরু, জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শামসুর নাহার কামাল, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র নাথ, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক সাংবাদিক হাকিম বাবুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা হওয়ায় সরাসরি ট্রাইবেকারে ঝিনাইগাতী উপজেলা একাদশ ৩-২ গোলে নালিতাবাড়ী উপজেলা একাদশ পরাজিত করে বিজয় গৌরব অর্জন করে। শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ওই দুটি উপজেলার মধ্যে টুর্নামেন্টের খেলা দেখতে হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর