শেরপুর পলিথিনমুক্ত করনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বাস্তবায়নে শেরপুর জেলাকে পলিথিনমুক্ত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর আয়োজনে ১৫ সেপ্টেম্বর রোববার দুপুরে শেরপুর জেলা শহরের নিউমার্কেট মোড়ে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পেশাজীবী সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন একাত্বতা পোষণ করে মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করে।

সম্প্রতি ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন বিভাগীয় কমিশনার। সেই কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলার সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে শেরপুর জেলা শহরের নিউমার্কেট মোড়ে মানবাধিকার সংগঠন আমাদের আইন এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মোঃ নূর-ই-আলম চঞ্চলের সভাপতিত্বে ও মোঃ নাজমুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান নূতন,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, রোটারী ক্লাব সেক্রেটারী মলয় চাকী, সংগঠন কো চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, সংগঠনের যুগ্ম সম্পাদক এইচএ ইতি, পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী আল-আমিন রাজু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্টের জনসংযোগ বিভাগীয় প্রধান ফয়সাল ইবনে হাবিব, শ্রমিক নেতা জুলহাস উদ্দিন প্রমুখ।

এসময় পলিথিনের খারাপ দিকগুলো তুলে ধরে বক্তারা ভবিষ্যতে শেরপুরকে সুন্দর ও বাসযোগ্য রাখার লক্ষে পলিথিন বর্জনের আহবান জানান এবং শেরপুর জেলাকে পলিথিন মুক্ত করতে সবার সহযোগীতা কামনা করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর