রাব্বানীকে ছেড়ে নতুন সভাপতির গুণকীর্তন, সমালোচনার ঝড়

সবারই জানা কথা ক্ষমতা কারো চিরকাল থাকে না।তবুও কত কি।তার চরম বাস্তবতার দেখা মিলল গত গতকাল থেকে আজকের মধ্যে।একদিন আগেও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ওসম্পাদকের নামে স্লোগান হতো। তাদের কথাতেই নেতাকর্মীরা চলতেন। বিতর্কে নাম লেখার পরেও এই দুই নেতার পক্ষেই ছিলেন অনেক নেতা-কর্মী-সমর্থক। কিন্তু পদ হারানোর পরই গণেশ উল্টে গেলো। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার।

পদ হারানোর পরই শোভন-রাব্বানীর পাশে নেই কেউ। সবাই ব্যস্ত নতুন দুই কাণ্ডারির বন্দনায়। সামাজিক গণমাধ্যমেও চরছে জয়-লেখক বন্দনা। অনেকেই এমন দ্বিচারিতার সমালোচনাও করছেন অনেকে।

সেই সমালোচনায় যেন নতুন করে ঘি ঢাললেন ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা শিকদার। কবি সুফিয়া কামাল হলের সাবেক এই জিএস ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে লেখেন, ‘অভিনন্দন জয় ভাই, এটা আপনি ডিজার্ভ করেন।’

ছবিটি প্রকাশের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এর মাত্র চারদিন আগে ১১ সেপ্টেম্বর সদ্য পদ হারানো সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর জন্মদিনে তিলোত্তমার পোস্ট করা আরেকটি ছবি। রাব্বানীর সঙ্গে দেওয়া সেই ছবিতে তিলোত্তমা লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মানবিক নেতা।’

দুটি ছবি একত্রে করে নেটিজেনদের এখন একটাই প্রশ্ন ‘তবে কি ক্ষমতা পাল্টালেই মানুষগুলো এভাবে পাল্টে যায়?’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর