পেঁয়াজের ঝাঁজ বেড়েছে, একদিনেই কেজিপ্রতি ২০ টাকা দাম বেড়েছে

একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০-২৫ টাকা। গতকাল পাইকারি বাজারে প্রতিকেজি পিয়াজ ছিল ৫০-৫৫ টাকা আজ সেটা ৭০-৭৫ টাকা। খুচরা বাজারে ৭৫-৮০ টাকায় বিক্রি হচ্ছে প্রতিকেজি পেঁয়াজ।

বানিজ্য মন্ত্রণালয় বলছে, ভারত রপ্তানি মূল্য তিনগুণ করায় আমাদের বাজারে প্রভাব পড়েছে। তবে বাজারে সরবরাহের কোন ঘাটতি নেই। আজ সকালে বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ঘুরে দেখা গেছে, সবখানেই পেঁয়াজের দাম বেশি।

পাইকার ও খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গতকাল শনিবার সকালে পেঁয়াজের দাম ছিল ৫০-৫৫ টাকা আর সন্ধ্যায় সেটা গিয়ে দাঁড়ায় ৭০-৭৫ টাকা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর