ছাত্রলীগের সাধারণ সম্পাদক কে এই লেখক ভট্রাচার্য ?

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে অবশেষে পদ হারালেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাদেরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের জায়গায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে আল নাহিয়ান খান জয়কে। অন্যদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন লেখক ভট্টাচার্য।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শোভন-রাব্বানী কমিটির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক। পদাধিকার বলে সাধারণ সম্পাদকের পদ শূণ্য হওয়ায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি।

লেখক ভট্টাচার্যের গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

লেখক ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, ‘আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালন করার চেষ্টা করবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী কাজ করে যাবো।’

বা্র্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর