সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ১ জন, তালা থানা থেকে ১ জন, আশাশুনি থানা থেকে ৫ জন, শ্যামনগর থানা থেকে ৬ জনসহ ১৮ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০৫ বোতল ফেন্সিডিল ও ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস