বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আল দাহান আঞ্চলিক শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের ইন্ডিয়ান স্প্রাইস রেষ্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আল দাহান আঞ্চলিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ আবু ছাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ভুইঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাফর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মমিন মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাঈফুল ইসলাম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরী ফারুক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মাইনউদ্দিন, আল জুলাইন শাখার সভাপতি রফিক, লাল বিল্ডিং শাখা সভাপতি কামাল হোসেন, আল দাহান শাখা মির হোসেন,ফিরোজ, মানিক,কাউছার,সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরন করে বলেন, জাতির জনককে হত্যা না করলে আজ আমরা আরও সম্মানের স্থানে থাকতে পারতাম।নরপিশাচরা ভেবেছিল বঙ্গবন্ধুর পর আর কেউ বাংলাদেশের উন্নয়ন করতে পারবে না। তাদের পরিকল্পনা ব্যার্থ করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আমাদের বঙ্গবন্ধু স্মৃতি সংসদ অনেকগুলো শাখা ও কেন্দ্রীয় কমিটি নিয়ে অনেক বড় ইউনিট। আমরা সকলেই প্রবাসে কষ্ট করে টাকা উপার্জন করি, কাজ শেষে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার আদর্শকে ভালোবেসে সংগঠনে গতীশিলতা আনতে ও সরকারের উন্নয়নমুলক কাজ প্রবাসে তুলে ধরতে কাজ করে যাচ্ছি।আমাদের সংগঠনের প্রত্যেকটি লোকই আন্তরিকতার সাথে সংগঠনের কার্যক্রম সফল করেছেন। এসময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আল দাহান কমিটির নতুন নেতৃবৃন্দ ও প্রোগ্রামের আয়োজকদের ধন্যবাদ জানানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি