শেরপুর জেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি এডভোকেট সুব্রত দে ভানু, সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় সাহা, সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দগণ।
এসময় জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দদের বলেন, বিগত বছর গুলোর মত এবছরও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলার সকল পূজা মন্ডপ গুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার নিশ্চিত করার ব্যবস্থা হাতে নেয়া হবে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার সেজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, আনসার ও ভিডিপির সহকারি জেলা কমান্ড্যান্ট এসএম শরীফুর আলম, এমওসিএস ডাঃ মোঃ মোবারক হোসেন, শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি এডভোকেট শক্তিপদ পাল, প্রবীর দাস গুপ্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিদ্যুৎ নন্দী, শহর পূজা উদযাপন পরিষদ সভাপতি অজয় চক্রবর্তী জয়, সাধারণ সম্পাদক রাজন সরকার রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এবছর শেরপুর সদর উপজেলায় ৬৪টি পূজা মন্ডপ, নকলা উপজেলায় ২০, নালিতাবাড়ী উপজেলায় ৩৬, ঝিনাইগাতী উপজেলায় ১৬ এবং শ্রীবরদী উপজেলায় ৯টি পূজা মন্ডপসহ মোট ১৪৫টি পূজা মন্ডপে আগামী ৪ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে বিসর্জন দেয়া হবে বলে জেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্র জানান।
বার্তাবাজার/এম.কে