সিরাজগঞ্জ সদর পৌরসভার কোবদাসপাড়া ও টুকু ব্রীজ এলাকায় গাজা নিজ দখলে রাখা ও সেবনের অপরাধে দুই মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়। আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী মো. নূর ইসলাম (৫৫) কে এক পুরিয়া বা ৫ গ্রাম গাজাসহ এবং মো. মাসুদ তালুকদার (৩৭) কে এক পুরিয়া বা ৫ গ্রাম গাজাসহ সেবনরত অবস্থায় দেখতে পান আদালত।
তাৎক্ষণিকভাবে দুই জনকে ঘটনাস্থল হতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মো. নূর ইসলাম ও মাসুদ তালুকদার প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও পেশকার মিলন সরকার।
বার্তাবাজার/এম.কে