চট্টগ্রামে অস্ত্রসহ ১ যুবক আটক

চট্টগ্রামে দক্ষিণ পতেঙ্গার ১৪ নম্বর ঘাট এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওয়াসিম (৩৩)।পতেঙ্গা থানা পুলিশ জানায়, এক ব্যক্তি অস্ত্রসহ কর্ণফুলী নদী পার হয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়।

এ সময় এক ব্যক্তি একটি বাজারের ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টা চালালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়াসিম বাঁশখালী থানার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ পাড়ার মরহুম শফিকুর রহমানের ছেলে।

পতেঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে যে, তার নামে আগেও একাধিক মামলা ছিল।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর